1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার কাজ করছে — স্থপতি ইয়াফেস ওসমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ১৮৬ বার দেখা হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। তাঁর নেতৃত্বের ফলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কঙওঈঅ) আয়োজিত ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ ও ওয়ার্কশপের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত আন সিয়ং দু (অযহ ঝবড়হম-ফড়ড়), কোইকার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জো হিউন-গু (ঔড়ব ঐুঁহ-এঁব) এবং কোরিয়া কালচারাল হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লি হাইয়াং-সু (খবব ঐুধহম-ঝড়ড়)।
কোরিয়ার অর্থায়নে এ প্রকল্পের মাধ্যমে কোরিয়া কালচারাল হেরিটেজ ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় জাদুঘরকে সংরক্ষণ বিষয়ক আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণ প্রদান করেছে। এর মাধ্যমে জাতীয় জাদুঘরের ঐতিহ্য সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026