1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঘোষিত কর্মসূচি প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ১৭৩ বার দেখা হয়েছে

সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণের লক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাথে অনুষ্ঠিত এক সভায় ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ইউনিয়ন নেতৃবৃন্দ।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় বাছাইকৃত দুই হাজার ছয়শ সাতষট্টি জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিতকরণের প্রস্তাব প্রশাসনিক সংস্কার বিষয়ক সচিব কমিটিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত পাওয়া গেছে। সওজ’র অবশিষ্ট চার হাজার তিনশ বিরানব্বই জন ওয়ার্কচার্জড কর্মচারীর বিষয়ে প্রচলিত বিধিবিধান অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এছাড়া, সভায় সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাত দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দাবিসমূহ পর্যালোচনা করে স্বল্পসময়ে সমস্যা সমাধানের বিষয়ে সভায় ঐক্যমত পোষণ করা হয়।
এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান ও মোহাম্মদ বেলায়েত হোসেন, সওজ কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া দুলালসহ ইউনিয়ন সদস্যগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026