1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

ফেরি কাত হয়ে ১৭ ট্রাক পদ্মায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে যানবাহন নিয়ে কাত হয়ে পদ্মায় ‘রো রো আমানত শাহ’  নামে একটি ফেরির আংশিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পদ্মায় ডুবে গেছে বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

 

বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দৌলতদিয়াঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়াঘাটের ৫নং ফেরিঘাট নোঙর করে বড় আকারে ‘রো রো ফেরি আমানত শাহ’। এ সময় ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পর পরই ফেরিটির একাংশ ডুবে যায়।

 

খবর পাওয়ার পরই সরেজমিন গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। ওই ফেরিতে ১৭টি ট্রাক ছিল। এ ছাড়া ৫-৬টি মোটরসাইকেলও ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।

শরিফুল ইসলাম উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানান, তাদের দুটি টিম উদ্ধারকাজ করছে। ঢাকা থেকে আরও দুটি টিম আসছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026