1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

বাড়ছে সংক্রমণ, ফের লকডাউন চীনে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

করোনার আঁতুরঘর চীনে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। ডেল্টা স্ট্রেনের এই সংক্রমণ থেকে বাঁচতে ফের লকডাউন দেওয়া হয়েছে দেশটির ইজিন কাউন্টিতে। স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) চীনে ৩৮ জন সংক্রমিত হয়েছেন। অন্যান্য দেশের তুলনায় এই সংক্রমণ নেহায়েত কম। তবে পূর্ব অভিজ্ঞতার কারণে এবার একটু বেশিই কঠোর হচ্ছে দেশটির সরকার।

ইজিন কাউন্টি চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবস্থিত। নতুন করে সংক্রমণের জেরে এখানকার ৩৫ হাজার ৭০০ জন বাসিন্দাকে গৃহবন্দি করেছে সরকার। সেখানে কেউ ঘরের বাইরে বেরুলেই আইনি শাস্তির মুখে পড়তে হবে। কেউ সরকারি নির্দেশ অমান্য করলে সেটাকে সামাজিক অপরাধ হিসেবে গণ্য করা হবে।

সংক্রমণের কারণে ইজিনকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে চীন সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে গত সপ্তাহে যে সংক্রমণ ধরা পড়েছে, তার এক-তৃতীয়াংশই ছড়িয়েছে ইজিন থেকে। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বাস্থ্য কমিশন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্তা উ লিয়ানগিউ জানান, নতুন সংক্রমণ ধরা পড়ছে রাজধানী বেইজিংয়েও। দেশের সংক্রমিত অঞ্চল থেকে কোনো ব্যক্তিকে বেইজিংয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেবল করোনা নেগেটিভ সনদ থাকলেই রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বিভিন্ন দেশে করোনা একেবারে নিস্তেজ হয়ে এলেও চীন এ ব্যাপারে অবশ্য জিরো টলারেন্স পলিসি নিয়েছে। দেশটির ৭৬ শতাংশ বাসিন্দার টিকা নিশ্চিত করেছে সরকার। ৩ থেকে ১১ বছরের বাচ্চাদের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে পাঁচটি প্রদেশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026