1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ জানাল আইসিসি বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, সুবিধাজনক সময়েই হবে: দীনেশ ত্রিবেদী ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত

মুসলিম রীতিতে বিয়ে করলেন বিল গেটসের কন্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২০০ বার দেখা হয়েছে

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই অবশেষে গাটছড়া বাঁধলেন বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের কন্যা জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টির নর্থ সালেমের ১২৪ একরের ঘোড়ার খামারে মুসলিম প্রেমিক নায়েল নাসেরকে (৩০) বিয়ে করেছেন জেনিফার।

 

স্থানীয় সময় গত শুক্রবার রাতে মুসলিম রীতিতে মিসরের নাগরিক ও অশ্বারোহী নাসেরকে বিয়ে করেন জেনিফার। এরপর শনিবার বিকেলে নর্থ সালেমের ঘোড়ার খামারে অনুষ্ঠিত হয় রাজকীয় অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ৩০০ অতিথি।

 

মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। বিচ্ছেদের পর মেয়ের বিয়ের জন্য প্রথমবারের মতো একসাথে উপস্থিত হয়ছিলেন তারা। বিল গেটস নিজ হাতে মেয়েকে তুলে দেন নাসেরের হাতে। গত শনিবারের অনুষ্ঠানে মানা হয় মুসলিম ধর্মীয় রীতি।

 

যেখানে বিয়ে অনুষ্ঠিত হয়েছে, সেই ঘোড়ার খামারটা অবশ্য জেনিফারের নিজেরই। ২০১৮ সালে স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার। তার স্বামীও একজন পেশাদার ঘৌড়দৌড়বিদ। এই সূত্রেই ঘনিষ্ঠতা তৈরি হয় তাদের। আর অবশেষে দুজনের প্রণয় পেলো পরিণতি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026