1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইসরায়েলের বিপক্ষে ফুটবল ম‍্যাচ বর্জনের আহ্বান আইরিশ অ‍্যাথলেটদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘লড়াই হেরে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় উডের বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্ব পাঁচের চেয়েও অনেক বড়: এরদোয়ান

শূন্যরানে কোয়েতজারকে ফেরালেন সাইফউদ্দিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

নিজের দ্বিতীয় আর ইনিংসের তৃতীয় ওভারেই সাফল্য পেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে বোল্ড হয়ে সাজঘরে স্কটল্যান্ডের ওপেনার অধিনায়ক কোয়েতজার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-স্কটল্যান্ড। সেই ম্যাচে ১৬৩ রান তাড়া করে ৩৪ রানে হেরে যায় টাইগাররা।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে স্কটিশদের চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। সবশেষ ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ৮টিতে জয় পেয়েছে।

বাংলাদেশ দল: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ড: কাইল কোয়েতজার (অধিনায়ক), জর্জ মানসে, ম্যাথু ক্রস, রিচি বিরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস্টোফার গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরীফ ও ব্র্যাড হুইল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026