1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশে বন্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি গঠন গত জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২, আহত ৭৫০ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ ইসলামাবাদে ওআইসি নারী সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ: ইরান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পরিবেশের সুরক্ষায় দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জি বাংলার পর এবার বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২০৬ বার দেখা হয়েছে
জি বাংলার পর এবার বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা। বাংলাদেশি দর্শকদের কাছে এই দুইটি চ্যানেলের সিরিয়ালগুলো অত্যন্ত জনপ্রিয়।
শনিবার (১৬ অক্টোবর) রাত থেকে চ্যানেলটি দেশের ক্যাবল টিভি ও ডিটিএইচে দেখা যাচ্ছে।
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানায়, স্টার জলসা কর্তৃপক্ষের কাছ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন। চ্যানেলগুলোতে আগের মতোই সব অনুষ্ঠান সম্প্রচার করা হবে। তবে বিজ্ঞাপন বিরতিতে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।
এদিকে নতুন করে চালু হওয়া স্টার জলসার অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন বিরতিতে ‘সম্মানিত গ্রাহক, বিজ্ঞাপন বিধিনিষেধের জন্য বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রয়েছে। বিজ্ঞাপন বিরতি শেষে অতি শিগগিরই আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ’, এই বার্তাটি দেখা যাচ্ছে।
বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করতে হলে ‘ক্লিন ফিড’ (মূল ভিডিও) পাঠাতে হবে। অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে, এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও ক্যাবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা ও স্টার স্পোর্টসহ প্রায় ৬০টি বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। অবশেষে বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় চ্যানেল দুটি।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026