1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশে বন্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি গঠন গত জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২, আহত ৭৫০ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ ইসলামাবাদে ওআইসি নারী সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ: ইরান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পরিবেশের সুরক্ষায় দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বন্যা কবলিত কেরালায় মৃত অন্তত ১৮, নিখোঁজ বহু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৯৬ বার দেখা হয়েছে

বন্যা বিধ্বস্ত ভারতের কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। এখনো নিখোঁজ বহু। কেরালাবাসীকে উদ্ধারের কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং সেনাও।

কেরালার একাধিক জেলায় প্রবল বৃষ্টি চলছে। যার জেরে জলমগ্ন বহু এলাকা। দোসর হয়েছে ধস। শনিবার রাতেই কোত্তেয়াম জেলার কোত্তিকল এলাকা থেকে ধসের খবর মিলেছিল। ছয়জনের মৃত্যুও হয়।

দেশটির সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রোববার সকালে সেখান থেকে আরো তিনটি লাশ উদ্ধার হয়েছে। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। এখনো নিখোঁজ আরো ১২ জন। অন্য জেলা থেকে আরো ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। যদিও সরকারি তথ্য বলছে, এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যুর হয়েছে।

দক্ষিণের এই রাজ্যের ৬ জেলায় রোববার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। এদিন মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপের তীব্রতা কমেছে। সোমবার থেকে বৃষ্টি কমবে। আপাতত পাঁচটি জেলা ছাড়ায় লাল সতর্কতা জারি করা ছাড়াও দু’টি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। আরো সাতটি জেলায় জারি করা হয়েছে কমলা সতকর্তা।

শনিবারই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রোববারও ফের বৈঠকে বসেছেন মন্ত্রিসভা। চলছে উদ্ধারকার্যও। ইতোমধ্যে এনডিআরএফের ১১টি দল, সেনার ২টি দল এবং ডিফেন্স কর্পের আরো দু’টি দল নেমেছে উদ্ধারকার্যে।
সূত্র : সংবাদ প্রতিদিন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026