1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশে বন্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি গঠন গত জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২, আহত ৭৫০ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ ইসলামাবাদে ওআইসি নারী সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ: ইরান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পরিবেশের সুরক্ষায় দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাটে দাড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ ৬ জন নিহত হয়েছেন।

ত্রিশাল থানা পুলিশ ও ফায়ারসার্ভিস সুত্রে জানা যায়, শনিবার দুপুরে শেরপুরগামী রহিম পরিবহন (ময়মনসিংহ গ ১১-০৯৪৮) ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে ওভারটেক করার সময় দাড়িয়ে থাকা বালিবাহী ড্রামট্রাককে (ঢাকা মেট্রো ট ১৫-৮৪৪৩) ধাক্কা দিলে ঘটনাস্থলে একই পরিবারের পিতা মাতা দু-শিশু সন্তানসহ ৫ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে দশজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন-ফুলপুর উপজেলা হুজু (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০) ও মেয়ে আজমিনা (০৮), অজ্ঞাত (৩৫)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে উপজেলা নিগোরকান্দা গ্রামের ফাহাদ, বাবুল ও ফুলপুর উপজেলার রফিককে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানা ওসি মাইন উদ্দিন জানান, উপজেলার চেলেরঘাট নামকস্থানে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকে পিছনদিকে আসা শেরপুরগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ পাচজন নিহত ও দশজন আহত হয়েছে। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন নিহত হয়েছে। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026