1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশে বন্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি গঠন গত জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২, আহত ৭৫০ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ ইসলামাবাদে ওআইসি নারী সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ: ইরান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পরিবেশের সুরক্ষায় দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খন্দকার মোশাররফের এপিএস ফোয়াদ আরও দুই দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর

দুই দিনের রিমান্ড শেষে আজ বিকেলে ফোয়াদকে আদালতে সোপর্দ করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফফার। শুনানি শেষে ফারুক হোসেনের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে ফোয়াদকে আবার পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা আবদুল গফফার প্রথম আলোকে বলেন, ছোটন হত্যা মামলার আসামি হিসেবে ফোয়াদকে রিমান্ডে এনে ১০ বছর ধরে ফরিদপুরে তাঁর (ফোয়াদ) নেতৃত্বে পরিচালিত যাবতীয় কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। তিনি কার সহযোগিতা ও ছত্রচ্ছায়ায় থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন, কারা কীভাবে ফোয়াদের মাধ্যমে লাভবান হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

১২ অক্টোবর রাতে ফোয়াদকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পরদিন ফোয়াদকে ১ নম্বর আমলি আদালতে হাজির করে ২০১৬ সালের ছোটন বিশ্বাস (২৮) হত্যা মামলার আসামি দেখানো হয়। ওই মামলার তদন্তের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। পরে শুনানি শেষে ওই আদালতের বিচারক রত্না সাহা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, ফোয়াদের বিরুদ্ধে যে আটটি মামলা রয়েছে, তার মধ্যে সাতটি মামলার অভিযোগপত্রের আসামি এ এইচ এম ফোয়াদ। এর মধ্যে তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026