1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উন্নয়নশীল দেশের মধ্যে প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে বাংলাদেশ রোল মডেল হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশে বন্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি গঠন গত জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২, আহত ৭৫০ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ ইসলামাবাদে ওআইসি নারী সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ: ইরান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তে ৩৫ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২২৯ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের নলকা সেতুতে কাজ চলায় ও পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ‌তে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই প্রান্তে প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর থে‌কে সেতুর পশ্চিম প্রান্তের হাটিকুমরুল থেকে পূর্ব প্রান্ত টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প‌রে সকাল ৯টার পর টোল আদায় শুরু হ‌লে প‌রিবহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে

বিষয়টি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ও‌সি (তদন্ত) মো. সা‌হেদুল ইসলাম নিশ্চিত করেছেন।

 

 

 

আরও পড়ুন:

বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

 

 

 

সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের এক লেনে কাজ চলমান রয়েছে। তাই ব্রিজ দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারছে না। এছাড়াও পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলের সব গাড়ি সেতু রোডে প্রবেশ করেছে। এতে গতকাল থেকে সিরাজগঞ্জে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট বৃহস্পতিবার ভোর থেকে টাঙ্গাইল অংশে এসে পৌঁছায়। গাড়ি টানতে না পারায় রাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

ও‌সি জানান, ভোর থে‌কেই বঙ্গবন্ধু সেতু‌পূর্ব টোলপ্লাজায় উত্তরবঙ্গগামী লে‌নে টোল আদায় বন্ধ ছিল। এ‌তে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে গি‌য়ে যানজটের সৃ‌ষ্টি হয়। ত‌বে সকাল ৯টার পর টোল আদায় শুরু হ‌লে ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026