1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আপনারা দুঃস্বপ্ন দেখছেন, এই বুঝি বিএনপি এলো ক্ষমতা গেল: কাদেরকে ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২০২ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল (মঙ্গলবার) ওবায়দুল সাহেব আমার নাম ধরেই বলেছেন ‑ আমি নাকি রঙিন স্বপ্ন দেখছি’।  আর আপনারা কী দেখছেন? আপনারা দেখছেন দুঃস্বপ্ন।  প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন – এই বুঝি বিএনপি এলো, আপনাদের ক্ষমতা গেলো।

বুধবার বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে আয়োজিত দোয়া ও আলোচনাসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বারবার চিৎকার করে বলে ‑ আমরা উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে। যখন পদ্মা সেতু-মেট্রো রেল উদ্বোধন হবে তখন বিএনপি চোখে সর্ষেফুল দেখবে। কিন্তু বিএনপি না, সর্ষেফুল আপনারা দেখবেন।  এই কাজগুলো করছেন নিজেদের পকেট ভারি করার জন্য।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‑ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026