1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানী ও আশপাশের এলাকায় ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, অপরিবর্তিত রুপা চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনালদোর ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার: আদালতে ১ বছরের কারাদণ্ড পাকিস্তানে জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা সরকার গঠনের ছয় মাস পূর্তিতে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী ও উপদেষ্টারা ‘যাযাবর’ চলচ্চিত্রে প্রথমবারের মতো একসঙ্গে সজল ও ভাবনা জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে জলাশয় ও মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

পেঁয়াজের দাম আরও এক মাস বেশি থাকবে’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৯৬১ বার দেখা হয়েছে

বাজারে পেঁয়াজের দাম আরও এক মাস বেশি থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। আজ সোমবার সচিবালয়ে চারটি প্রধান নিত্য পণ্যের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্য সচিব জানান, উৎপাদিত পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত এ বাড়তি দাম অব্যাহত থাকবে। অধিক বৃষ্টিপাতের কারণে ভারতের বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে।

দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুত আছে দাবি করে তপন কান্তি ঘোষ জানান, বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠিয়েছে যেন বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। বৈঠকে পেঁয়াজ ছাড়াও ভোজ্য তেল, চিনি ও মসুরের ডাল সরবরাহ, চাহিদা ও দাম নিয়েও আলোচনা হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এতে ভার্চুয়ালি অংশ নেন।

 

দেশের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা। গত মাসেও এই দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা। বাজারে বর্তমানে চিনির দামও বাড়তি। তবে শিগগিরই চিনির দাম কমতে পারে বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী ও সচিব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026