1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এভারেস্ট জয় করলেন বাংলাদেশের নুরুন্নাহার নিম্নি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১০ গ্রামে বুধবার ঈদুল আজহা উদযাপিত ফ্রান্সে কঠোর প্রশাসনিক নিয়ম ও নজরদারির মধ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা বাঞ্ছারামপুরে বজ্রপাতে কোরবানির গরুর মৃত্যু, ২ লাখ টাকার ক্ষতি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউটিউবে শতকোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলেন অভিনেতা জোভান রংপুরে আরএমপির বিশেষ অভিযান: এক মাসে গ্রেপ্তার ৪৪২, বিপুল মাদক উদ্ধার

সিরাজগঞ্জ-৬ আসন ও ৮৪৮ ইউপি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত হবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভা আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৫০ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, আসন্ন ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং কয়েকটি উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বৈঠকে বসছে আওয়ামী লীগ। সকাল সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

 

আরও পড়ুন:

বিএনপির নির্যাতন-হত্যাকাণ্ড আরব্য রজনীর গল্পের মতো: কৃষিমন্ত্রী

 

 

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন, থানা/উপজেলা ও জেলা আওয়ামী লীগের রেজুলেশনে এবং বিভিন্ন সংস্থার রিপোর্টে ইতিবাচক পর্যবেক্ষণেই মিলবে নৌকা। দলের একাধিক সূত্র এমন তথ্য জানিয়েছেন। ৮৪৮টি ইউনিয়নে বুধবার (৬ অক্টোবর) শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪ হাজার ৪৫৮ জন।

 

এদিকে সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ১১ জন। এছাড়া ১০ পৌরসভায় ৫৩ জন মেয়র পদপ্রার্থী মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। একই সঙ্গে উপজেলা নির্বাচনে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ১৯ জন।

 

 

 

আরও পড়ুন:

‘বিএনপি ছিলাম, এখন আওয়ামী লীগ, দোষের তো কিছু নাই’

 

 

 

দলীয় সূত্র জানায়, মনোনয়ন বোর্ডের যৌথ সভায় আজ সিরাজগঞ্জ-৬ আসন এবং পৌরসভা ও উপজেলার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের বৈঠক টানা তিন দিন চলতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026