1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৫৭ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের বোর্ড সভাকক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বিসিবির পরিচালনা পরিষদে থাকবেন ২৫ পরিচালক। দুজন আসছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। বাকি ২৩ পদে নির্বাচিত হয়ে। এরই মধ্যে ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগের চার প্রার্থীর দুজন প্রত্যাহারে ডাক দেওয়া বাকি দুজন প্রায়ই নির্বাচিত।

তিনটি ক্যাটাগরি থেকে মোট প্রার্থী ২৩ জন। ১৭১ কাউন্সিলর থাকলেও নির্বাচনে ভোট দেবেন ১২৭ জন। তার মধ্যে ৫৬ জন দিচ্ছেন ই-ভোট।

 

ক্যাটাগরি-১ থেকে ঢাকা ও রাজশাহী বিভাগে নির্বাচন হবে। ঢাকা বিভাগ থেকে পরিচালক হবেন দুজন। রাজশাহী থেকে একজন। ঢাকায় দুই পদের বিপরীতে প্রার্থী চারজন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খালিদ হোসেন (মাদারীপুর) ও সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ)।

ঢাকা বিভাগের ১৭ জন কাউন্সিলর বেছে নেবেন যেকোনো দুজনকে। রাজশাহীতে পদ একটি। নির্বাচনে লড়বেন সাইফুল আলম চৌধুরী স্বপন ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এবারই প্রথম নির্বাচন করছেন পাইলট। এই বিভাগের ৯ জন কাউন্সিলর বেছে নেবেন যেকোনো একজনকে।

ক্লাব ক্যাটাগরিতেই ১২ পরিচালক পদে লড়ছেন ১৫ কাউন্সিলর। ক্লাব ক্রিকেটের হেভিওয়েট প্রার্থীসহ এবার নতুন কয়েকজন সংগঠকও নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ৫৭ জন কাউন্সিলরের ভোটে এখান থেকে ১২ পরিচালক নির্বাচিত হবেন, বাদ পড়বেন তিন প্রার্থী।

এ ছাড়া ক্যাটাগরি-৩ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন দুই অতি পরিচিত প্রার্থী-নাজমুল আবেদীন ফাহিম ও খালেদ মাহমুদ সুজন। ৪৩ জন কাউন্সিলর বেছে নেবেন যেকোনো একজনকে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026