1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বীরগঞ্জে নারী ফুটবল ঘিরে মাঠে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান বিশ্বকাপ জয়ের পর দে লা ফুয়েন্তের সঙ্গে ২০৩২ পর্যন্ত চুক্তি স্পেনের ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন ছন্দময় ফুটবলের প্রতিশ্রুতি ডাচ কোচ শাভির ‘রোহিত-কোহলি ভারতীয় ক্রিকেটের কোহিনুর’ নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা : মাহাদী আমিন পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ নুরকে দেখতে হাসপাতালে দুই মন্ত্রী

ভারতকে রুখে দিল দশজনের বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৩৭ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচটি কি ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ, না সুনীল ছেত্রী ?

ছেত্রীর নামটি এমনভাবে জপে গিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা, ভারত আড়ালে পড়ে গিয়ে মনে হচ্ছিল বাংলাদেশের প্রতিপক্ষ ছেত্রীই। কেন ছেত্রীকে এত সমীহ করা, সেটা ভারতের অধিনায়ক প্রমাণও করেছেন। ২৭ মিনিটে গোল করে বাংলাদেশের খেলোয়াড়দের মুখ গোমড়া করে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

বাংলাদেশের এ ড্রটা যেন জয়ের সমানই। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়ে বাংলাদেশ। এক খেলোয়াড় কম নিয়েই দাঁতে দাঁত চেপে লড়েছেন তপু বর্মণ, ইয়াসিন আরাফাতরা। ৭৪ মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান লেফটব্যাক ইয়াসিন। জামালের কর্নার থেকে উড়ে আসা বলে কাছের পোস্ট থেকে ফ্লিক করেন সাদ উদ্দিন। সে বলে দূরের পোস্ট থেকে মাথা ছুঁয়ে গোলটি করেন ইয়াসিন।

আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ । দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো ৪। ৭ অক্টোবর পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026