1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে: কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৬ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে।

শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার সকালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনাসভায় এ কথা বলেন।

শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে— তার সততা ও সাহস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে।

ওবায়দুল কাদের শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদকে আলোর পথের যাত্রী উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার জন্যই দেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খলমুক্ত হয়েছে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের  মহাসচিব কেএম শহীদউল্যা, উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন ও  সিরাজুল ইসলাম মোল্লা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026