1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার যেসব ইস্যু নিয়ে বৈঠকে বসছে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

করোনার সংক্রমণ কমে আসায় আবারো সাংগঠনিক তৎপরতা শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে দীর্ঘ এক বছর পর বৃহস্পতিবার সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দলের জাতীয় সম্মেলনকে ঘিরে সভাটি বিশেষ গুরুত্ববহ বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা।

দলের একাধিক নেতার মতে, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দলের জাতীয় সম্মেলনকে ঘিরে দল গোছানোর একটি সাংগঠনিক রোডম্যাপ তৈরি করা হতে পারে। বৈঠকে দলের বিভিন্ন পর্যায়ে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন শেষ করা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ, দলীয় কোন্দল নিরসন, তৃণমূলে বিশৃঙ্খলা দূর করার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।

এছাড়া আমলা ও রাজনৈতিক নেতাদের মধ্যে মতবিরোধ নিরসন, বিতর্কিত নেতাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং দলে অনুপ্রবেশকারী ও অনুপ্রবেশের বিষয়ে সতর্কতা অবলম্বনসহ করোনা পরিস্থিতি এবং সমসাময়িক অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা হবে। এসব বিষয়ে সভানেত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে আলাপ-আলোচনা হবে। যেহেতু লম্বা বৈঠক হবে, অনেক বিষয় আলোচনায় থাকবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026