1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

সেপ্টেম্বরে মাঠে নামছে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৮ বার দেখা হয়েছে

দলের সাংগঠনিক পর্যায়ের থমকে থাকা সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণোদ্যমে মাঠে নামার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী মাস সেপ্টেম্বর থেকে মাঠে নামছে দলটি। করোনা আর শোকাহত মাস আগস্টের কারণে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি স্থগিত ছিল। এবার পুরোদমে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছেন নেতারা।

ডিসেম্বরের মধ্যে চার হাজারের অধিক ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ও মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন শেষ হওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন (ইসি)। অনুষ্ঠেয় এই নির্বাচনের কথা মাথায় রেখেই দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা রাখার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

তবে সব কিছুই হবে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে। সভানেত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করেই সেপ্টেম্বর মাসে কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু করা হবে বলে নেতারা জানান।

এদিকে স্থগিত থাকা সিলেট-৩ আসনে আগামী ৪ সেপ্টেম্বর এবং অক্টোবরে কুমিল্লা-৭ আসনে উপনির্বাচন নিয়ে নেতা-কর্মীরা সক্রিয় রয়েছেন। শুধু নির্বাচনের মাঠে নয়, মেয়াদোত্তীর্ণ জেলা, উপজেলা পর্যায়ে সম্মেলন করে চূড়ান্ত কমিটিও গঠন করা হবে। একই সঙ্গে অনুষ্ঠেয় পুরো নির্বাচনী সময় মাঠে থাকবেন দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026