1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

আফগানিস্তান: নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আয়োজনের পরিকল্পনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৩০ বার দেখা হয়েছে

জামির কাবুলভ বলেন, ‘আমরা এ বিষয়ে কাজ করছি। বৈঠকটি হবে।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্রের একটি রাশিয়া। বাকি চার স্থায়ী সদস্যরাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন।

কাবুলে অবস্থিত রুশ দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা মস্কোর নেই বলে জানান জামির কাবুলভ। তিনি বলেন, কাবুলে রাশিয়াসহ অন্যান্য দেশের মিশনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে তালেবান। অন্যান্য দেশের নাম উল্লেখ করেননি তিনি।

রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের পররাষ্ট্রবিষয়ক প্রধান লিওনিড স্লুটস্কি বলেছেন, আফগানিস্তানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবিলম্বে হস্তক্ষেপ দরকার।

আফগানিস্তান প্রসঙ্গে লিওনিড বলেন, একটি নতুন মানবিক বিপর্যয় রোধ করা গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানের অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর গতকাল রোববার রাজধানী কাবুলে প্রবেশ করে তালেবান। তালেবানের কাবুলে প্রবেশের পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এর মধ্য দিয়ে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের পতন নিশ্চিত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026