1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

মিরপুর ও রামপুরায় শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত বেশি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

সামছুর রহমান

ডেঙ্গুতে ১ থেকে ১০ বছরের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শিশুদের মধ্যে এ আক্রান্তের সংখ্যা বেশি। তবে একক এলাকা হিসেবে মিরপুর ও রামপুরায় শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত বেশি হচ্ছে। গত জুলাই মাসে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

ঢাকা শিশু হাসপাতালে গত মাসে ডেঙ্গু আক্রান্ত ১০৪টি শিশু ভর্তি হয়। এদের মধ্যে চারটি শিশুর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন ৩৮টি শিশু। এর মধ্যে ৬টি শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৯টি শিশু।

কোন মাসে কত শিশু ভর্তি
মাস আক্রান্তের সংখ্যা
জানুয়ারি–মে ৫
জুন ১৪
জুলাই ১০৪
আগস্ট ২১ (৩ দিন)
তথ্য সূত্র: ঢাকা শিশু হাসপাতাল
জুলাই পর্যন্ত শিশু হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১২৩টি শিশুর মধ্যে ১১৩টিই ঢাকা জেলার। বরগুনা ও চাঁদপুরের ২টি করে শিশু, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, যশোর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং শরীয়তপুরের একটি করে শিশু এই হাসপাতালে ভর্তি ছিল। এই শিশুদের মধ্যে ছেলে ৬৭টি আর মেয়ে ৫৬টি।

হাসপাতালে ভর্তি শিশুদের ৫০ দশমিক ৪১ শতাংশই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার। ৪১ দশমিক ৪৬ শতাংশ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। আর বাকিরা ঢাকার বাইরের।

এ বছর এলাকাভিত্তিক আক্রান্ত শিশু
এলাকা আক্রান্তের সংখ্যা
মিরপুরে ২২
রামপুরা ১৫
মোহাম্মদপুর ৫
সবুজবাগ ৫
খিলগাঁও ৪
বাড্ডা ৩
যাত্রাবাড়ী ৩
মহাখালী ৩
শাহজাহানপুর ৩
বাকিরা অন্যান্য এলাকার
তথ্য সূত্র: ঢাকা শিশু হাসপাতাল

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026