1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

তিউনিশিয়ায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত, এবার প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২১৬ বার দেখা হয়েছে

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ স্থগিত করার পর প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম বারতাজিকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ।

এছাড়া তিনি দেশের ভারপ্রাপ্ত আইনমন্ত্রী হাসান বিন স্লিমানেকে বরখাস্ত করেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তিনি এই দুই মন্ত্রীকে বরখাস্ত করেন।

এর একদিন আগে প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করেন এবং এক মাসের জন্য জাতীয় সংসদ স্থগিত করেন। পাশাপাশি দেশে তিনি এক মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করেন।
প্রেসিডেন্ট সাঈদের এই সমস্ত পদক্ষেপকে তিউনিশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল আন্নাহদা ‘ক্যু’ বলে আখ্যা দিয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট সাঈদ বলছেন, তার এই সিদ্ধান্ত তিউনিশিয়া ও তার জনগণকে রক্ষা করবে। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে তিউনিশিয়ার কয়েকটি শহরে গণবিক্ষোভ অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট সাঈদ এই সব পদক্ষেপ নিলেন।

তিনি বলেন, দেশের চলমান সঙ্কট তিনি নিজের পছন্দের লোকজন নিয়োগ দিয়ে সমাধান করবেন। সূত্র: পার্সটুডে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026