1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মন্ত্রী লিফটে দাঁড়িয়ে অপেক্ষা করে শৃঙ্খলা প্রদর্শন করলেন ইসরাইলের নতুন মৃত্যুদণ্ড আইনের নিন্দা করেছে বহুজাতিক দেশসমূহ বাহরাইনে ড্রোন হামলায় অ্যামাজনের ক্লাউড সেবা ব্যাহত, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব বৃদ্ধি প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়মিত অফিস করায় প্রশাসনে ইতিবাচক পরিবর্তন: স্বাস্থ্যমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি শনিবার এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে কেন্দ্র সচিবদের জরুরি নির্দেশনা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল টিকিটের দাম সর্বোচ্চ ১০,৯৯০ ডলার নির্ধারণ ফাইনাল টিকিট ১০ হাজার ডলারের বেশি, বিশ্বকাপের টিকিট বিক্রিতে ডায়নামিক প্রাইসিং শুরু শেখ হাসিনার পক্ষে চিঠি প্রাপ্তির কোনো তথ্য নেই: চিফ প্রসিকিউটর স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন, নড়াইলের ১৮ হাজার শিক্ষার্থী উপকৃত হবেন

‘লকডাউন’-এর বিরুদ্ধে দেশে দেশে লাখো মানুষের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৯৬ বার দেখা হয়েছে

করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি এবং ব্রাজিল। প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে রাস্তায় লকডাউন বিরোধী স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ছুঁড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষুব্ধদের।
বিশ্বের অনেক দেশে করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ আছে। তবে তা আর মানতে রাজি নয় অনেকেই।
এ বিষয়ে আল জাজিজার এক প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ প্রণীত ‘হেলথ পাস’ ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে গতকাল দেশটির বিভিন্ন জায়গায় আনুমানিক এক লাখ ৬০ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। এই ‘হেলথ পাস’ ব্যবস্থায় কোভিড টিকা যারা নেননি, তাদের রেস্তোরাঁসহ বিভিন্ন পাবলিক পরিসরে চলাফেরা কঠিন হবে।
বিক্ষোভকারীরা ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে স্লোগান দেওয়ার পাশাপাশি প্রদর্শিত প্ল্যাকার্ডে ফরাসি প্রেসিডেন্টকে একজন ‘স্বৈরশাসক’ হিসেবেও অভিহিত করেন।
একই দিনে ‘হেলথ পাস’ এর মতো একই ধরনের প্রকল্প ‘গ্রিন পাস’ এর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইটালিতেও। দেশটির রোম, ন্যাপেলস ও তুরিন শহরে প্রতিবাদকারীরা স্লোগানে স্লোগানে এই প্রকল্প বাতিলের দাবি জানান। এ সময় বেশিরভাগ বিক্ষোভকারীদের মুখে মাস্ক ছিল না।
বিক্ষোভে হয়েছে ইতালিতেও। দেশটিতে ‘গ্রিন পাস’-এর বিরুদ্ধে রাজধানী রোম, নেপলস এবং তুরিনের মতো শহরের পথে পথে জড়ো হন হাজারো মানুষ। তাদের কণ্ঠে স্বাধীনতার স্লোগান শোনা যায়। সম্প্রতি ইতালিতে স্বাস্থ্যবিধি না মেনেই চলে ফেরা করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। সংক্রমণ এড়াতে সরকার আগামী ৬ আগস্ট থেকে রেস্টোরেন্ট, সিনেমা হল, ক্যাফেটেরিয়া, জিম ইত্যাদি জায়গায় প্রবেশে গ্রিন পাশের নিয়ম চালু করেছে। মূলত যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারাই এই সার্টিফিকেট পাচ্ছেন। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছে অনেকে।
একইভাবে লন্ডনে হাজারো বিক্ষোভকারীর ভাষ্য, সরকার এই বিধিনিষেধের মাধ্যমে তাদের নাগরিক অধিকার হরণ করছে। তারা বলছেন, যুক্তরাজ্য সরকার ট্রেসিংয়ের মাধ্যমে তাদের চলাচল সীমিত করে ফেলছে। চলতি মাসে ছয় লাখের বেশি মানুষকে এক সপ্তাহ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এমন সময়ে এই বিক্ষাভটি হলো যখন দেশটিতে করোনাভাইরাসজনিত বেশিরভাগ বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, অস্ট্রেলিয়ায় সিডনির প্রাণকেন্দ্রে লকডাউনের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ মিছিল করেন। শনিবার রাস্তায় নেমে তারা লকডাউন বিরোধী স্লোগান দেন। প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভকারীরা রাস্তায় মাস্ক ছুঁড়ে ফেলেন। সিডনি ইউনিভার্সিটির ভিক্টোরিয়া পার্ক থেকে যাত্রা শুরু করে লকডাউন বিরোধী বিক্ষোভকারীরা। তাদের লক্ষ্য ছিল, টাউন হলে গিয়ে বিক্ষোভ সমাবেশ করবে। তবে মাঝপথে পুলিশ তাদের থামিয়ে দেয়। মিছিলকারীরা পানির বোতল ও রাস্তার পাশ থেকে গাছ তুলে পুলিশের দিকে ছুঁড়ে মারেন।
আন্দোলনকারীদের অভিযোগ, লকডাউনে তারা কাজ করতে পারছে না। বহু মানুষ কাজ হারিয়ে বিপাকে পড়েছেন। ঘরবন্দি থাকায় মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ছেন।
এদিকে, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে হাজার হাজার মানুষ রিও ডি জেনিরোর রাস্তায় নেমে লকডাউন প্রত্যাহার এবং ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভে করেন। একই সঙ্গে প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিরুদ্ধে ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। সূত্র : আল জাজিরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026