1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভায় বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ১৮৮ বার দেখা হয়েছে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, সেই দেশি ও বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুর রক্তের কেউ রাষ্ট্র পরিচালনা করুক, তা তারা চায়নি। বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকার কারণে আল্লাহর অসীম রহমতে বেঁচে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯ বার প্রচেষ্টা চালানো হয়েছিল।
বাণিজ্যমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলে।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি বলেছিলেন পাকিস্তান বাঙালিদের জন্য সৃষ্টি হয়নি। বাঙালিদের ভাগ্য নির্ধারক বাঙালিদেরই হতে হবে। তিনি বাঙালি জাতির মুক্তির জন্য প্রায় ১২ বছর জেল খেটেছেন।
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ^ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, সংগঠনের ভাইস চেয়ারম্যান মাজেদা শওকত আলী, মেজর (অব.) রেজাউল করীম রেজা, ঢাকা মহানগর সভাপতি আমজাদ হোসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026