1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online

ভারতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে রোবট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৩৩ বার দেখা হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়ে গেছে কারখানাটির একাংশ।

মঙ্গলবার সকালে লাগা এ আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। অবশেষে আগুন আয়ত্তে আনতে নামানো হয়েছে রোবটও।

প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কারখানাটির পাঁচ কর্মী। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফোম ব্যবহার করেছেন দমকলকর্মীরা। প্রচণ্ড আগুনের তাপে তপ্ত হয়ে রয়েছে কারখানাটির দেওয়াল। তা যে কোনও সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে আগুন নেভাতে রোবটের ব্যবহারের নির্দেশ দেন তিনি।

সুজিত বলেন, মহেশতলা শিল্পতালুকে সকাল ১১টা নাগাদ আগুন লাগে। স্যানিটাইজারের গুদাম বলে আগুন বাড়ে। পাশে থাকা একটি নারকেল তেলের কারখানাতেও আগুন ছড়ায়। আগুন আয়ত্তে আনতে ফোম ব্যবহার করা হচ্ছে। রোবটও আনা হচ্ছে।

কারখানায় কেউ আটকে পড়েননি বলেো জানান তিনি। একজন সামান্য জখম হয়েছিলেন। সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026