1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

দেশে কভিডে আক্রান্ত হয়ে আবার একদিনে ২২৬ জন মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে কভিডে আক্রান্ত হয়ে আবার একদিনে ২২৬ জন মারা গেছেন বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীর সংখ্যা গত বুধবারের চেয়ে ১৬ জন বেশি। বুধবার (১৪ জুলাই) ২১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর।

২২৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে টানা পঞ্চম দিনের মতো করোনায় প্রতিদিন মৃত্যু ২০০-এর ওপরে।

এর আগে ১৩ জুলাই ২০৩, ১২ জুলাই ২২০ ও ১১ জুলাই ২৩০ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টার ২২৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে কভিডে মারা গেছেন ১৭ হাজার ২৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে কভিড আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন। গত ২৪ ঘণ্টায় কভিড থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ পাঁচ হাজার ৮০৭ জন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ, আর এ পর্যন্ত শনাক্তের হার ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫১ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কভিডের নমুনা সংগৃহীত হয়েছে ৪৬ হাজার ৬০৪টি, পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি। দেশে এখন পর্যন্ত কভিডের মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৪৪ হাজার ৪২০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫২ লাখ ৩৮ হাজার ৮৫৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ লাখ পাঁচ হাজার ৫৬১টি।

গত ২৪ ঘণ্টায় কভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া ২২৬ জনের মধ্যে পুরুষ ১৪০ জন ও নারী ৮৬ জন। দেশে এ পর্যন্ত কভিড আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ১২ হাজার ৫৩ জন ও নারী পাঁচ হাজার ২২৫ জন।

কভিডে মারা যাওয়া বয়সভিত্তিক বিশ্লেষণে এতদিন পর্যন্ত শূন্য থেকে শত বছরের নিচের বয়সীদের তথ্য পাওয়া গেছে। গতকাল প্রথম স্বাস্থ্য অধিদপ্তর ১০০ বছরের ঊর্ধ্ব বয়সীদের হিসাবে অন্তর্ভুক্ত করেছে। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১০০ ঊর্ধ্ব বয়সের মারা গেছেন দুজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে মারা গেছেন তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে মারা গেছেন ২২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।

এদের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ২২৬ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪২ জন, রাজশাহী বিভাগের ২৪ জন, খুলনা বিভাগের ৫২ জন, বরিশাল বিভাগের ছয়জন, সিলেট বিভাগের পাঁচজন, রংপুর বিভাগের ১৩ জন ও ময়মনসিংহ বিভাগের ১০ জন।

২২৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে ৩৮ জন এবং বাড়িতে ২০ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026