1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের শপথ নিতে হবে — শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ১৮১ বার দেখা হয়েছে

স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিশোধ গ্রহণ এবং তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও লক্ষ্য বাস্তবায়ন করে সোনার বাংলা প্রতিষ্ঠা করা। জাতীয় শোক দিবসে এটাই হোক আমাদের বড় শপথ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ইনস্টিটিউশন অভ্ ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ, অতিরিক্ত সচিব এফ এম এনামুল হক, অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচারক অশোক কুমার বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার শত্রু ষড়যন্ত্রকারীরা ’৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে তাঁকে হত্যা করে তাঁর নাম নিশানা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, ইতিহাসের চাকাকে পেছন দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধরু আদর্শ আজো অম্লান আছে, থাকবে চিরকাল। জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করেই আমরা বাংলার মাটিতে তাঁকে চির অমলিন করে রাখবো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026