1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভ্যাট রিটার্ন আবারও প্রতি মাসে জমার সিদ্ধান্ত মন্ত্রিসভায় বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘দেশে এলপি গ্যাসের সংকট নেই’ সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ জুলাই থেকে ট্রেন চলবে, মঙ্গলবার থেকে অনলাইনে টিকিট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকআগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আর অনলাইন টিকিট বিক্রি শুরু হবে মঙ্গলবার।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করার ঘোষণা আসার পর রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালুর সিদ্ধান্ত জানায়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম সোমবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৫ জুলাই থেকে ২২ জুলাই যাত্রীবাহী ট্রেন চলবে। কতটি ট্রেন কোন রুটে চলবে, তা পরবর্তীতে জানানো হবে।

শরিফুল আলম বলেন, মঙ্গলবার বিকাল থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিট শুধু অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026