1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩০ জনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ হাজার ৮৭৪ জনের করোনা শনাক্ত, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩০ জনের, যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে।

আজ রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ জন ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৫৬ জন। এছাড়া খুলনায় ৬৬, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ২৬, বরিশালে ৮, সিলেটে ৮, রংপুরে ২২ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026