1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

সরকারের গৃহীত কর্মসূচির ফলে শিশু ও মাতৃ মৃত্যু হার হ্রাস পেয়েছে — প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ১৭৪ বার দেখা হয়েছে

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, রূপকল্প-২০২১ অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস পেয়েছে।

তিনি আজ রংপুর মেডিকেল কলেজ এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনিমেশ মজুমদার উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা শিক্ষা প্রসার, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং আন্তর্জাতিকমানের দক্ষ পেশাজীবী গড়ে তুলতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হয়েছে।

তিনি চিকিৎসক সমাজকে সততা ও ত্যাগের মনোভাব নিয়ে জনগণের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026