1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুন্দরবন মধু আহরণ মৌসুম উদ্বোধন: বনজীবীদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের অভিযোগ সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য সংসদে নির্দিষ্ট প্রশ্নোত্তর সময় বরাদ্দ ‘বনলতা এক্সপ্রেস’ শোতে শীর্ষে, আন্তর্জাতিক মুক্তি ৫২ প্রেক্ষাগৃহে ‘প্রিন্স’ সিনেমার ঈদমুখী মুক্তি পরিকল্পনায় ব্যর্থতা পাংশা মডেল থানায় নারীর ওপর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৭ মে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও দক্ষতার স্বীকৃতি চায় বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় সরকার: অর্থমন্ত্রী

বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু জেল খেটেছেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ১৬৭ বার দেখা হয়েছে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু ৪,৬৮২ দিন জেল খেটেছেন। বাঙালি জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার জন্য। লক্ষ্য ছিল একটাই বাঙালি জাতির মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা। বাঙালি জাতির প্রত্যেককে তিনি পরিবারের সদস্য মনে করতেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা শুনলে তিনি তা বিশ^াস করতেন না। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে-বিদেশে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। বিপুল জনপ্রিয়তার কারণেই তিনি দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন। বঙ্গবন্ধু সারাজীবন বাঙালি জাতির জন্য সংগ্রাম করে গেছেন। দেশীয় ও আন্তর্জাতিক একটি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। চক্রান্ত করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, আজ তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বার বার হত্যার চক্রান্ত করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা- : দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত করে ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও, কেউ বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারবে না। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলার মাটি থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে থাকবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শূন্য হাতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি মাত্র তিন বছর সাত মাস দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। তিনি দু’টি লক্ষ্যকে সামনে রেখে সংগ্রাম করেছেন। একটি হলো বাঙালি জাতির স্বাধীনতা, অপরটি অর্থনৈতিক মুক্তি। তিনি দেশকে স্বাধীন করেছেন, আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির পথে দ্রুত এগিয়ে যাচ্ছেন। ২০২১ সালে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ। একসময় যারা বাংলাদেশকে বলতো তলাবিহীন ঝুঁড়ি, দরিদ্র দেশের মডেল এবং বলতো বাংলাদেশ উন্নতি করলে পৃথিবীতে আর কোন দরিদ্র দেশ থাকবে না। আজ তারাই বলছেন, বাংলাদেশের বিস্ময়কর উত্থান হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মোঃ ইকবাল সোবহান চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর আহমেদ পল্টু, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ঢাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, বিএফইউজে-এর সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, জাতীয় প্রেসক্লাবের প্রথম সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026