1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘দেশে এলপি গ্যাসের সংকট নেই’ সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ এলপিজি সংকট নেই দাবি অপারেটরদের, সরবরাহে ঘাটতি না রাখতে মন্ত্রীর সতর্কতা বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

থাইল্যান্ডে রাত্রিকালীন কারফিউ জারি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৩৯ বার দেখা হয়েছে

প্রাণঘাতী করোনার তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। বাড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এমন পরিস্থিতিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে করোনার বিস্তার রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
দ্য ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে করোনা টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। সোমবার (১২ জুলাই) থেকে কারফিউ চালু হবে।

জানা যায়, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময়ে লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া নিষেধ।

এছাড়া সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিক্স স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর শপিংমলগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচ জনের বেশি মানুষ একত্র হতে পারবেন না। আর রাত ৯টা থেকে বন্ধ থাকবে গণপরিবহন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026