1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

সচিবালয়ে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তথ্যমন্ত্রী ওয়েজবোর্ডের দাবির সাথে একাত্ম তথ্য মন্ত্রণালয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ২২৬ বার দেখা হয়েছে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নবম ওয়েজবোর্ড গঠনের শতকরা আশিভাগ কাজ তথ্য মন্ত্রণালয় সম্পন্ন করেছে। আজ সচিবালয় প্রাঙ্গণে ক্লিনিক ভবন চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অধিদফতর আয়োজিত বঙ্গবন্ধুর ওপর সপ্তাহব্যাপী ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তথ্যমন্ত্রী একথা বলেন।
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগস্ট শুধু শোকের মাস নয়, স্বাধীনতাবিরোধীদের হীন চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। তিনি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে দেশের সাংবাদিকদের বিপুল অবদান রয়েছে। সে অবদান স্মরণ রেখেই ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সংবাদকর্মীদের সুরায় মজুরি বোর্ড গঠন করেন। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছে, প্রণয়ন করেছে সাংবাদিক সহায়তা নীতিমালা, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও নিয়মিত ওয়েজবোর্ড প্রদানের ব্যবস্থা। ’
নবম ওয়েজবোর্ড গঠনে সাংবাদিকদের দাবির সাথে তথ্য মন্ত্রণালয় সম্পূর্ণ একমত উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের মঙ্গল চায়। ২০১৩ সালের সেপ্টেম্বরে ৮ম ওয়েজবোর্ড ঘোষণা করা হয়েছে। বিধি মোতাবেক পাঁচ বছর পূর্ণ হবার আগেই অর্থাৎ ২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যেই যাতে নতুন ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা যায়, সেজন্য আগে থেকেই প্রস্তুতি নেয়া হয়েছে এবং ইতোমধ্যে শতকরা আশিভাগ কাজও সম্পন্ন হয়েছে। সাংবাদিক, কর্মচারী এবং মালিক এ তিনপক্ষের মধ্যে মালিক পক্ষের প্রতিনিধি মনোনয়ন দেবার জন্য বারবার তাগিদ দেয়া হয়েছে। আশা করছি অচিরেই এ মনোনয়ন পাওয়া যাবে।’
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম প্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রদর্শনী ২১ আগস্ট পর্যন্ত চলবে। এতে জাতির পিতার সংগ্রামী ও কর্মময় জীবনের ওপর বিভিন্ন আলোকচিত্র ও ভিডিও ফুটেজ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026