1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

দেশে নতুন ২৯ জনসহ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫৬৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ২৮ রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন আরও একজন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক (মেডিকেল) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪৩৪ জন।
কন্ট্রোল রুম তথ্য থেকে জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১৩১ রোগী ভর্তি আছেন। এদের মধ্যে রাজধানীর ভিতরে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২৮ জন। ঢাকার বাইরে দেশের অন্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি তিনজন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরে ডেঙ্গু ও ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য সরকাররে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়নি। তাই এ বছর এখনো কোনো সন্দেহজনক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026