1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ

যুব সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ১৮৮ বার দেখা হয়েছে

‘যুবরা লড়ছে, লড়বে; জঙ্গিবাদ এর মূলোৎপাটন করবে’ এই প্রতিপাদ্যের ওপর এক যুব সমাবেশ আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আসাদুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের পরিচালক মোরশেদ উদ্দিন আহমদ। এছাড়া বিষয়ের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন যুব সংগঠক ও সফল আত্মকর্মী কয়েকজন।

বক্তরা বলেন, দেশের যুব সমাজকে উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত করার মাধ্যমে এদেশ থেকে জঙ্গিবাদ মূলোৎপাটন করা সম্ভব। তারা বলেন, এদেশের প্রতিটি আন্দোলন ও অর্জনে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে। সঠিক পথে থেকেই তারা জঙ্গিবাদকে রুখে দেবে এবং দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। তাই প্রত্যেককে যার যার অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026