1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু আর্জেন্টিনার সাফল্যে বাংলাদেশের সমর্থকদের উৎসর্গ: স্কালোনির কৃতজ্ঞতা ইপিজেডে চীনা বিনিয়োগের নতুন জোয়ার: বৈচিত্র্য আসছে শিল্প খাতে

একদিনে শনাক্ত সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে, মৃত্যু আরও ৮৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

দেশে করোনা ও মৃত্যু দুটোই বেড়েছে। একদিনে ফের শনাক্ত সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৮৭ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৬৮ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৫৫৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৮০টি নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৪ লাখ ৫ হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026