1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ

দূরে নয়, কাছে থাকুন, উন্নয়নে অংশীদার হোন —তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ২০২ বার দেখা হয়েছে

সরকারের কাছে থেকে উন্নয়নে অংশীদার হওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামবাসীদের প্রতি আহ্বান, আপনারা দূরে নয়, কাছে আসুন, কাছে থাকুন, উন্নয়নে অংশীদার হোন।

মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং সাবেক সচিব কাজী গোলাম রহমান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ১৯৯৭ সালে শান্তিচুক্তি ও ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে পার্বত্য অঞ্চলের সকল নৃগোষ্ঠীকে উন্নয়নের ধারায় নিয়ে এসেছে। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে সকলের নিজ নিজ বৈশিষ্ট্য অক্ষুণœ রেখে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিকশিত হওয়ার যে ক্ষেত্র তৈরি হয়েছে, তা পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে।

হাসানুল হক ইনু এসময় শান্তি ও সমৃদ্ধির পথে এগুতে পার্বত্য শান্তিচুক্তির বিরোধিতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেও পার্বত্য চট্টগ্রামবাসীদের প্রতি আহ্বান জানান।

কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, লে. জেনারেল (অব.) জহিরুল হক, খাগড়াছড়ির মং রাজা সাচিং প্রু প্রমুখ সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026