1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থমন্ত্রীর তাগিদ সমাজ সংস্কারে দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জাতীয়তাবাদে সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের অভ্যর্থনা আন্তর্জাতিক যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত ব্রাজিল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকের সিদ্ধান্ত হরমুজ প্রণালির খসড়া প্রস্তাবে চীনের তীব্র বিরোধিতা, ভেটোর আশঙ্কা ইসরায়েলে জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস: সংখ্যাগরিষ্ঠতার পথে বিরোধী জোট মে মাসে দেশে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল, মজুত পর্যাপ্ত

জনগণের ক্রয় ক্ষমতা কাক্সিক্ষত পর্যায়ে না আসায় বিদ্যুৎ খাতে ভর্তুকি দেয়া হচ্ছে — বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ১৮১ বার দেখা হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনগণের ক্রয় ক্ষমতা কাক্সিক্ষত পর্যায়ে না আসার জন্যই বিদ্যুৎ খাতে ভর্তুকি দেয়া হচ্ছে। জনগণের স্বস্তি দেয়ার জন্যই লাইফ লাইন ট্যারিফ রাখা হয়েছে। লাভ-লোকসানের চিন্তা করা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উচিত না। তৃণমূল পর্যায়ের জনগণের বিদ্যুৎ সেবা প্রদান করার জন্যই এ প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মেলন কক্ষে “জেনারেল ম্যানেজার সম্মেলন-২০১৭” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

জনগণের সাথে অমায়িক ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করে তিনি জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য মহাব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান। বিদ্যুতের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহারের জন্য জনসচেতনতামূলক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বছরে ১% সিস্টেমলস কমানোর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১% সিস্টেমলস কমানো গেলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এলাকায় ১৫০ কোটি টাকা সাশ্রয় হয়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন তার উপস্থাপনায় বলেন, ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ১ কোটি ৯২ লাখ গ্রাহকদের সেবা প্রদান করা হচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এলাকায় বিদ্যুৎ সুবিধাভোগী ৭২% এবং সিস্টেমলস ১১.৪৪%। শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন হয়েছে ১৬টি, কাজ সম্পন্ন করা হয়েছে ৩৪টি, ডিসেম্বর ২০১৭ নাগাদ ১৬২টি, ডিসেম্বর ২০১৮ নাগাদ ২৪৮টি উপজেলায় সম্পূর্ণ হবে।

অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস এবং পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এ সময় বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026