1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

মার্চে পাতালরেলের কাজ শুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩২৪ বার দেখা হয়েছে

রাজধানীতে দেশের প্রথম পাতাল মেট্রোরেলের কাজ আগামী বছরের মার্চ মাসে শুরু হবে। বৃহস্পতিবার অনলাইনে এক ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক।

তিনি বলেন, ‘ইতিমধ্যে এই প্রকল্পের সব পরীক্ষা শেষ হয়েছে এবং বিস্তারিত ডিজাইনের কাজও ৭২ শতাংশ শেষ হয়েছে। মোট ১২টি প্যাকেজে পুরো কাজটি সম্পন্ন হবে। প্রথম প্যাকেজের টেন্ডারের দরপত্র আহ্বান করা হয়েছে।’

ডিএমটিসিএলের এমডি বলেন, ‘ঢাকায় পাতালরেলের জন্য ২৫টি ট্রেন কেনা হবে। প্রতিটি ট্রেনে ৮টি করে কোচ থাকবে। একেকটি ট্রেনে একসঙ্গে ৩ হাজার ৮৮ জন যাত্রী পরিবহন করা যাবে। আর পুরো লাইনটি দিয়ে প্রতিদিন ৮ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে।’

রেললাইনটি নির্মাণে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা খরচ ধরা হয়েছে বলে জানান তিনি। এর আগে, চলতি বছরের জুনেই এই কাজ শুরু করার কথা বলেছিল তারা। কিন্তু, চলমান মহামারি পরিস্থিতির কারণে তা পিছিয়ে আগামী বছরের মার্চে নেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026