1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা

পার্বত্য চট্টগ্রামে সর্বস্তরের শিক্ষা বিস্তারে সরকার আন্তরিক Ñ প্রতিমন্ত্রী বীর বাহাদুর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ২১৪ বার দেখা হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিস্তারে অত্যন্ত আন্তরিক। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রসারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে ফলে তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা স্বাবলম্বী হয়ে জনসম্পদে পরিণত হচ্ছে।
প্রতিমন্ত্রী গত ২ জুলাই বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি মানসিক ও শারীরিক উৎকর্ষতা সাধনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি নির্ভর সমাজ গঠনে এ উপাদানসমূহ সহায়ক নিয়ামক হিসেবে কাজ করে বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার দত্ত, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান ও কাজল কান্তি দাশ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026