1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, ইউনিয়ন পর্যায়ে তৈরি হবে মাঠ অক্টোবরেই চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৮ ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা

একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ২০২ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। একাদশ-দ্বাদশ শ্রেণির তিনটি বই- সাহিত্য পাঠ, সহপাঠ ও ইংলিশ ফর টুডে শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। এ বইগুলো এনসিটিবি মুদ্রণ ও প্রকাশ করেছে। সাশ্রয়ী মূল্যে শিক্ষাথীরা এ বইগুলো কিনতে পারবে।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বছরের শুরুতে নবম শেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয়া সম্ভব হয়েছে। এবার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিতরণ করা হয়েছে। সারা পৃথিবীতে এটা এক অতুলনীয় উদাহরণ। সবার মিলিত প্রচেষ্টায় এ অবিশ্বাস্য কাজ সম্ভব হয়েছে। তিনি বলেন, জনগণ এটাকে বড় সাফল্য মনে করে। এ ধারা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, এনসিটিবি’র সদস্য ড. মিয়া ইনামুল হক সিদ্দিকী, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি তোফায়েল হোসেন খান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক শ্যামল পাল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026