1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার

সাংগঠনিক টিম গঠনের নির্দেশ শেখ হাসিনার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৫০ বার দেখা হয়েছে

সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখার নেতাদের সমন্বয়ে ‘সাংগঠনিক টিম’ গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের এই নির্দেশের কথা জানানো হয়েছে।

ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সকল শাখায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করতে সারাদেশে সাংগঠনিক টিম গঠনের জন্য নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব জেলা ও মহানগর শাখার অধীনে উপজেলা, থানা ও পৌর শাখা আওয়ামী লীগের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতাদের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সাংগঠনিক টিম গঠন করবে।

এসব সাংগঠনিক টিম সংশ্লিষ্ট জেলা ও মহানগর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে দায়িত্বপ্রাপ্ত উপজেলা, থানা ও পৌর শাখার সাংগঠনিক সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, একইভাবে সব উপজেলা, থানা ও পৌর শাখার অধীনে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতাদের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সাংগঠনিক টিম করবে।

এসব সাংগঠনিক টিম সংশ্লিষ্ট উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট শাখার সাংগঠনিক সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026