1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র করা হবে: আইজিপি দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার, পুলিশ লাইনে সংযুক্ত গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগ ব্যায়াম গুরুত্বপূর্ণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ১৯৫ বার দেখা হয়েছে

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শারীরিক ও মানসিক সুস্থতার প্রয়োজনে যোগ ব্যায়াম একটি কার্যকর উপাদান। তিনি সুস্থ সমাজ বিনির্মাণে যোগ ব্যায়াম অনুশীলনের মাধ্যমে জীবন ধারায় ইতিবাচক পরিবর্তন আনতে একাজে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
তিনি আজ ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতীয় হাইকমিশন কর্তৃক তৃতীয় আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
স্পিকার বলেন, যোগ ব্যায়াম একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শারীরিক ও মানসিক বন্ধনকে নিবিড় করে। অবাধ তথ্য প্রবাহের এ যুগে মানুষের জীবন চলার পথে অনেক রোগ ব্যাধির সম্মুখীন হতে হয়। সেসকল রোগ ব্যাধিকে জয় করে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগ ব্যায়াম কার্যকরী ভূমিকা রাখতে পারে। তিনি একাজে সকলকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, যোগ ব্যায়ামের একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে। এটি একটি বিজ্ঞান যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের জীবনে কাঙ্খিত পরিবর্তন আনতে পারি এবং সুস্থ থাকতে পারি। তিনি শারীরিক গঠন ও মনের উৎকৃষ্টতা অর্জনে ইয়োগাকে জীবনের সংগে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা বক্তৃতা করেন। অনুষ্ঠানে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা প্রচার এবং ভারত বিচিত্রার ইয়োগা বিষয়ক বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য, বিশ্বের ১৪০টি দেশে এ দিবসটি পালিত হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026