1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

৩ উপনির্বাচনের ভোটের তারিখ পরিবর্তন, ১৬৩ ইউপির নির্বাচন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকরোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন ও ১৬৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদের তিনটি আসন কুমিল্লা-৫, ঢাকা-১৪ ও সিলেট-৩ এ উপনির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১৪ জুলাই। তারিখ পরিবর্তন করায় এখন এই আসনে ভোট হবে ২৮ জুলাই। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

আর ১৬৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এখানে আগামী ২১ জুন ভোট হওয়ার কথা ছিল। এ ছাড়া নির্বাচন কমিশনের তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে ৯টির ভোট স্থগিত করা হয়েছে। দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি পৌরসভার ভোট যথাসময়ে হবে।

বিজ্ঞাপন

স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের মধ্যে আছে বাগেরহাটের ৬৮টি, খুলনার ৩৪টি, সাতক্ষীরার ২১টি, নোয়াখালীর ১৩টি, চট্টগ্রামের ১২টি এবং কক্সবাজারের ১৫টি।
২১ জুন মোট ৩৬৭টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৬৩টি স্থগিত হলেও বাকি ২০৪টিতে ভোট যথাসময়ে হবে। ভোট স্থগিত হওয়া এলাকাগুলোয় স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচনও স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনের বৈঠক শেষে কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এসব কথা জানান। করোনা সংক্রমণের মধ্যে ভোটগ্রহণ হলে সেসব এলাকায় যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে এর দায় কে নেবে জানতে চাইলে ইসি সচিব কোনো উত্তর না দিলেই চলে যান।

এর আগে কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় অন্যান্য কমিশনার ও ইসির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026