1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে বিতর্কে জড়াতে চান না সাদিয়া আয়মান, অভিনয়েই মনোযোগ শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান কার্যক্রম উদ্বোধন বিএনপি ৩১ দফা ঘোষণা করে, ৩২ দফাও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ১৭৪ বার দেখা হয়েছে

সরকারি দপ্তর ও সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সাথে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানগণের মধ্যে আজ এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের কাজকে আরো গতিশীল করবে। দেশকে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে সামাজিক দায়িত্ববোধ নিয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026