1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৩৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ দুপুর ২টার দিকে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে। নিহতরা হলেন জালিয়া গ্রামের হারুন অর রশিদ (৩৫) ও তার ছেলে বাবলু (১৪) এবং বোরহান উদ্দিনের ছেলে সাঈদ (১০)। নিহত সাঈদ হারুন অর রশিদের ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন অর রশিদের বাড়ি থেকে পূর্বদিকে অপর একটি বাড়ি পর্যন্ত বিদ্যুৎ লাইনের সংযোগ রয়েছে। বিদ্যুতের একটি তার ছিড়ে মাটিতে পড়ে থাকলেও সেটি কারও নজরে আসেনি। বোরহানের ছেলে সাঈদ বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়ে। এ অবস্থায় তাকে বাঁচাতে গিয়ে তার চাচাত ভাই বাবলুও তারে জড়িয়ে পড়ে। পরে বাবলুর পিতা হারুন অর রশিদ ছেলে ও ভাতিজাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতের সংস্পর্শে জড়িয়ে পড়েন।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026