1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার মেক্সিকোকে নকআউটের টিকিট এনে দিল কিনিয়োনেস ও জিমেনেজ ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিল পাসের উদ্যোগ, লেবাননে অবস্থান জোরদারের ঘোষণা নেতানিয়াহুর নকআউটের দীর্ঘদিনের খরা কাটাল ব্রাজিল জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের নির্দেশ

ঈদে সিডি চয়েজ মিউজিকের ঈদ আয়োজন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ২২৫ বার দেখা হয়েছে

সিডি চয়েজ মিউজিক প্রকাশ হতে যাওয়া আয়োজনের বড় চমকের নাম কুদ্দুস বয়াতি। তার কণ্ঠে প্রকাশ হতে যাচ্ছে হিপহপ গান ‘ও মর্জিনা’। এফ এ প্রীতমের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সজীব। এই ব্যানারে প্রকাশ হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাসিরের সিঙ্গেল ট্র্যাক ‌‘সখী ভালোবাসা কারে কয়’। এমদাদ সুমনের কথায় এফ এ প্রীতমের সুরে গানটির সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন। ঈদে আসবে ‘মাধবী কী ছিলো ভুল’ খ্যাত শিল্পী আতিক হাসানের একটি গান। এন আই বুলবুলের কথায় ‘তুই কি আমার হবি’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন। আরও আসবে সুফিয়ানা খ্যাত গায়ক শাহরিয়ার রাফাতের গাওয়া ‘নূর এ খোদা’ শিরোনামের একটি গান। এন আই বুলবুলের লেখা এই গানটির সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।
এছাড়াও আসছে ঈদে এই প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ পাবে এফ এ সুমনের ‘মন কিছু বলতে চায়’ শিরোনামের একটি গান। মায়ার কথামালায় শিল্পী নিজেই গানটির সুর-সংগীত সাজিয়েছেন। দ্বৈত কণ্ঠের গানটিতে এফ এ সুমনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মায়া। এমদাদ সুমনের কথায় জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফের কণ্ঠে প্রকাশ হবে ‘ব্যাকুল হয়ে থাকি’ শিরোনামের গান। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুর ও সংগীতায়োজনও করেছেন তৌসিফ। ক্লোজআপ তারকা রাশেদের সেরাকণ্ঠ খ্যাত বন্যার কণ্ঠে ৮টি গান নিয়ে প্রকাশ হবে একক অ্যালবাম ‘তোমারই কারণে’। ইলিয়াস হোসেনের কণ্ঠে আসবে ‘জানে এ হৃদয়’ নামে একটি সিঙ্গেল ট্র্যাক। এছাড়াও কণ্ঠশিল্পী জুঁইয়ের কণ্ঠে প্রকাশ পাবে ফোক গানের সিঙ্গেল ট্র্যাক ‘দাগা’। এমদাদ সুমনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন রাহুল মুৎসুদ্দি। রাজিব ফিচারিং পাগল এক্সপ্রেসের ‘পাপিষ্ট বান্দা’, অনিক সাহানের ৩ গানের অ্যালবাম ‘সোনার পাখি’, আরিয়ানের ৩ গানের অ্যালবাম ‘মন চুরি’, রাজীব হোসেনের একক গান ‘পোষ মানে না’, আফজালের ৫ গানের অ্যালবাম ‘দয়াল মুর্শিদ’, সুমি শবনমের দুটি আলাদা সিঙ্গেল ট্র্যাক ‘এসো হে বঙ্গপিতা’, ও ‘শোনো বিশ্ব শোনো’, দীন ইসলামের গাওয়া ‘আমরা সেই পুলিশ’, শিপনের ৫ গানের অ্যালবাম ‘মাটির পুতুল’, অরন্য’র ৩ গানের অ্যালবাম ‘সোনাবউ’, শাহেদ জেড এমের ৩ গানের অ্যালবাম ‘মিস করছি তোকে’, এইচ রুবেলের একক অ্যালবাম ‘অচিনপুর’, হাবিব সিরাহি বাব্বুর ৮ গানের অ্যালবাম ‘প্রবলেম’, ফিদেলের কণ্ঠে ৩ গানের অ্যালবাম ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, শওকত সিদ্দিকুরের ‘তুমি আমার’, গাজী কামাল হোসেনের সিঙ্গেল ট্র্যাক ‘যতোদিন রবে পৃথিবী’, ফরহাদের সিঙ্গেল ট্র্যাক ‘ভালোবাসার বার্তা’, এপি তুষার ফিচারিং আরিফের ৪ গানের অ্যালবাম ‘উড়ু উড়ু মন’, তামিমের কণ্ঠে ৪ গান নিয়ে স্বনামের অ্যালবাম ‘তামিম’, আসাদ জামানের ২টি সলো ট্র্যাক ‘মা’ ও ‘জীবন সাথী’, মামুনের সিঙ্গেল ট্র্যাক ‘অন্যরকম পৃথিবী’, পলক হাসান সুমনের ৩ গানের অ্যালবাম ‘আরাধনা’, পলক হাসান সুমনের সলো সিঙ্গেল ট্র্যাক ‘পলকে পলকে’, রাহুল মুৎসুদ্দির অ্যালবাম ‘শুধু তোমাতে’, আল আমিন ফিচারিং ৫ গানের অ্যালবাম ‘প্রিয় তুমি তো জানো না’, নাসিম অনি ফিচারিং ৪ গানের অ্যালবাম ‘কল্পনার ভিতরে’ প্রকাশ পাবে সিডি চয়েজ মিউজিকের ব্যানারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026