1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার

ফাহাদ হত্যা: ক্লাসে বহিষ্কৃত বিটু, প্রতিবাদে কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৪৬ বার দেখা হয়েছে

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে মারার ঘটনায় আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটু অনলাইন ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টায় বুয়েট ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালিত হবে।শিক্ষার্থীরা জানান, আশিকুল ইসলাম বিটুর চলমান টার্মের কোর্স রেজিস্ট্রেশন বাতিল এবং সে যেন বুয়েট ক্যাম্পাসে ফেরত আসতে না পারে তা নিশ্চিত করতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। বিটুর ক্লাসে অংশগ্রহণের পর শিক্ষার্থীরা জুমে প্রোফাইল পিকচার পরিবর্তন করে প্রতিবাদ জানান।

পুনরায় স্থায়ী বহিষ্কার করতে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রাসাদ মজুমদারকে চিঠি দেয় তারা। অনথ্যায় ক্লাস বর্জনের মতো কর্মসূচিতে যাওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় আন্দোলনের মুখে ফুটেজ দেখে ডিসেম্বরের ১ তারিখ তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে। তালিকার ১৭ নম্বরে ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের আশিকুল ইসলাম বিটু।

বুয়েট প্রশাসন সূত্র জানায়, হাইকোর্টের আদেশের কপি নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ক্লাসে অংশগ্রহণ করার অনুমতি চেয়ে আবেদন করেন বিটু। পরে ৪ এপ্রিল এটি গৃহীত হয় এবং ২২ মে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে।

এরপর বিটুর সঙ্গে ক্লাস না করা, ক্যাম্পাস শেয়ার না করার কথা জানিয়ে ফের বহিষ্কারের দাবিতে চিঠি দেয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আদালতের নির্দেশনা নিয়ে সে ক্লাসে অংশগ্রহণ করেছে।

বহিষ্কৃত শিক্ষার্থী কীভাবে ক্লাসে অংশগ্রহণ করে জানতে চাইলে তিনি বলেন, আদালতের নির্দেশনা তো সবাইকে মানতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026