1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু

কমনওয়েলথ অভ্ লার্নিং-এর বোর্ড সভায় শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে একটি সাধারণ মান নির্ধারণের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ২২১ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কমনওয়েলথ অভ্ লার্নিং (সিওএল)-এর ৩৪তম বোর্ড অভ্ গভর্নরস্-এর সভায় অংশগ্রহণ করেছেন। শিক্ষামন্ত্রী ১৫ ও ১৬ জুন ভ্যাঙ্কুভারে সিওএল-এর বোর্ড সভায় অংশ নেন।

কমনওয়েলথ অভ্ লার্নিং (সিওএল) কমনওয়েলথ রাষ্ট্রসমূহের একটি আন্তর্জাতিক সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে দূর-শিক্ষণ পদ্ধতি ও আইসিটি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে শিক্ষণের সুযোগ সৃষ্টি ও বিস্তারের জন্য কাজ করে থাকে। এর কার্যক্রম মানবসম্পদ উন্নয়নে সদস্য রাষ্ট্রসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

বোর্ড অভ্ গভর্নরস্-এর সভায় বোর্ডের নতুন সদস্যদের অরিয়েন্টেশন, অডিট ও পারফরমেন্স কমিটি এবং প্রতিযোগিতামূলক ঝুঁকি কৌশল নিয়ে আলোচনা হয়। বোর্ড অভ্ গভর্নরস্-এর নতুন সদস্য হিসেবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে সাম্প্রতিক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। শিক্ষার উন্নয়নে, বিশেষ করে দক্ষতা উন্নয়নে ধারণাসমূহ বিনিময়ের জন্য তিনি কমনওয়েলথ দেশসমূহের প্রতি আহবান জানান। তিনি সদস্য রাষ্ট্রসমূহের জন্য শিক্ষাক্ষেত্রে একটি সাধারণ মান (ঈড়সসড়হ ংঃধহফধৎফ) নির্ধারণেরও আহ্বান জানান।

১৯৮৮ সালে সিওএল প্রতিষ্ঠার পর বাংলাদেশের শিক্ষামন্ত্রী জনাব নাহিদ প্রথমবারের মতো এ বোর্ডের সদস্য নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য একটি বিরল সম্মান।

কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক

কমনওয়েলথ অভ্ লার্নিং (সিওএল)-এর ৩৪তম বোর্ড অভ্ গভর্নরস্-এর সভায় অংশগ্রহণের পাশাপাশি জনাব নাহিদ কমনওয়েলথ মহাসচিব মিজ প্যাট্রিসিয়া স্কটল্যান্ড (গং. চধঃৎরপরধ ঝপড়ঃষধহফ)-এর সাথে আলোচনায় অংশ নেন। মহাসচিব এসময় বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে দ্রুত অগ্রগতির প্রশংসা করেন এবং সিওএল বোর্ডে বাংলাদেশের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। শিক্ষামন্ত্রী এ ফোরামে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণের ব্যাপারে গভীর আশাবাদ ব্যক্ত করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026