1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো

রাজশাহী-পার্বতীপুর স্পেশাল ট্রেন চলবে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ২১১ বার দেখা হয়েছে

রাজশাহী ও পার্বতীপুর স্পেশাল ট্রেন ঈদের আগে ৪ দিন অর্থাৎ ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। মন্ত্রী আজ কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। এ দু’টি স্পেশাল ট্রেন পূর্বে ঈদপূর্ব ৩ দিন চলার ঘোষণা দেয়া ছিল।
মন্ত্রী বলেন, যাত্রীদের সুবিধার্থে এবার ২৩টি টিকিট কাউন্টার খোলা হয়েছে যার মধ্যে ২টি মহিলা কাউন্টার। কালোবাজারি রোধে জিআরপি, আরএনবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। তাছাড়া রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন যাতে টিকিট বিক্রিতে কোনো অনিয়ম না হয়।
তিনি সকালে কমলাপুরে টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ও লাইনে দাঁড়ানো লোকজনের সাথে কথা বলেন। আজ ২২ জুনের অগ্রীম টিকেট দেয়া হচ্ছে।
এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026